NursingadmissionacademyPostAd

Nursing Admission Bangla Lecture Sheet PDF Download Free - আমার পথ (কাজী নজরুল ইসলাম) | নার্সিং ভর্তি প্রস্তুতি

nursing admission bangla lecture sheet pdf download free

নার্সিং এডমিশন একাডেমি

(RAIHANS ACADEMY-এর একটি সহযোগী প্রতিষ্ঠান)

LECTURE: 04 বাংলা সাহিত্য
৮ম অধ্যায়: আমার পথ (প্রবন্ধ- কাজী নজরুল ইসলাম) V.V.I ★★★
Free lecture sheet download pdf

সম্পূর্ণ লেকচার শিটটি প্রিন্ট ও পড়ার জন্য ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।

⬇️ Download Free PDF Sheet
পাঠ মূল্যায়ন: 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এতে কবি আত্মসত্যকে জানার মাধ্যমে সত্যের পথ প্রদর্শক হিসেবে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরেছেন।

লেখক পরিচিতি: কাজী নজরুল ইসলাম

নাম কাজী নজরুল ইসলাম (বাংলা সাহিত্যের 'বিদ্রোহী কবি' ও বাংলাদেশের 'জাতীয় কবি')।
জন্ম তারিখ ২৪ মে, ১৮৯৯ খ্রিস্টাব্দ (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)।
জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
পিতৃমাতৃ-পরিচয় পিতা: কাজী ফকির আহমেদ | মাতা: জাহেদা খাতুন।
শিক্ষা জীবন প্রাথমিক: গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ। মাধ্যমিক: প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল স্কুল, পরে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে ১০ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
কর্মজীবন ও পেশা লেটো গানের দলে যোগদান, রুটির দোকানে কাজ, সেনাবাহিনীতে যোগদান (৪৯ নং বাঙালি পল্টন), পরবর্তীতে পত্রিকা সম্পাদনা (ধূমকেতু, লাঙল, নবযুগ), গ্রামোফোন রেকর্ডে গান লেখা ও সুরারোপ এবং পূর্ণাঙ্গ সাহিত্য সাধনা।

সাহিত্যকর্ম

  • কাব্যগ্রন্থ: অগ্নি-বীণা (প্রথম কাব্য), বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণি-মনসা, জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, দোলনচাপা, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক।
  • উপন্যাস: বাঁধনহারা (প্রথম পত্রোপন্যাস), মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
  • গল্পগ্রন্থ: ব্যথার দান (প্রথম গ্রন্থ), রিক্তের বেদন, শিউলিমালা।
  • নাটক: ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।
  • প্রবন্ধগ্রন্থ: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, রুদ্র-মঙ্গল।
  • অনুবাদ ও জীবনী: অনুবাদ: রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম। জীবনীগ্রন্থ: মরুভাস্কর (হযরত মুহাম্মদ সঃ এর জীবনী)।
  • সংগীত সংকলন: বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি সুরলিপি, গানের মালা।
  • সম্পাদিত পত্রিকা: ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
💡 Raihans Trick (উপন্যাস মনে রাখার সহজ উপায়):
টেকনিক: "বাঁধনহারা হয়ে মৃত্যুক্ষুধায় কুহেলিকাকে খাওয়া যায় না।"
(নজরুলের ৩টি উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা)

জীবনাবসান ও পুরস্কার/সম্মাননা

  • মৃত্যু তারিখ: ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দ (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ)।
  • সমাধিস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ।
  • পুরস্কার ও সম্মাননা: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী' স্বর্ণপদক, ভারত সরকার প্রদত্ত 'পদ্মভূষণ' উপাধি। রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'ডি-লিট' ডিগ্রি প্রদান। ১৯৭৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক 'একুশে পদক' প্রদান এবং 'জাতীয় কবির' মর্যাদায় ভূষিত।
nursing vorti porikkha free lecture sheet download

🎯 শতভাগ নার্সিং ভর্তি প্রস্তুতি নিশ্চিত করো আমাদের সাথে!

আমাদের ফ্রি ও পেইড ব্যাচে নিয়মিত লাইভ ক্লাস, এক্সক্লুসিভ সাজেশান ও স্পেশাল নোটস নিয়ে ভর্তি চলছে।

🚀 পেইড কোর্স ও পেজের বাকি অংশ পেতে এখানে ক্লিক করুন
📞 ভর্তি ও তথ্য সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন: 01304845755
ওয়েবসাইট: www.raihansacademy.com | www.nursingadmissionacademy.com

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নার্সিং এডমিশন একাডেমির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url