Nursing Admission Bangla Lecture Sheet PDF FREE DOWNLOAD | পদ বিবেচনায় শব্দের শ্রেণি বিভাগ
সম্পূর্ণ লেকচার শিটটি প্রিন্ট ও পড়ার জন্য ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।
⬇️ Download Free PDF Sheet- ০৭. সাকল্যবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সাকল্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন- সবাই, সবার, সব, সমস্ত, সকলে ইত্যাদি।
- ০৮. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন- অন্য, পর, অপর, অমুক ইত্যাদি।
- ব্যবহার ১ (অব্যয়): কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ/না মুখ না খুলে মাথা নেড়ে দেওয়া গেলে 'কি' ব্যবহৃত হয়। সেখানে 'কি' অব্যয় পদ। যেমন- ফুল কি ফোটেনি শাখে? তুমি কি আমার সাথে ঘুরতে যাবে?
- ব্যবহার ২ (সর্বনাম): হ্যাঁ/না দিয়ে উত্তর দেওয়া না গেলে অর্থাৎ মুখ খুলে উত্তর দিতে হয় এমন ক্ষেত্রে 'কি' ব্যবহৃত হয়। যেমন- পদ কত প্রকার ও কী কী? তোমার নাম কি?
- ব্যবহার ৩ (বিশেষণ): প্রশ্ন জিজ্ঞাসা ছাড়া অন্য ক্ষেত্রে 'কি' সাধারণত বিশেষণ হয়। কী সুন্দর! কী আশ্চর্য!
- ব্যবহার ৪ (ক্রিয়া বিশেষণ): কী সহজে কাজটি হয়ে গেল।
সর্বনামের পুরুষ
পুরুষ একটি পারিভাষিক শব্দ। বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়ারই পুরুষ আছে। ব্যাকরণে পুরুষ তিন প্রকার:
- উত্তম পুরুষ: স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। যেমন- আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি।
- মধ্যম পুরুষ: প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। যেমন- তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, তোমাদিগকে, আপনি, আপনারা, আপনার, আপনাদের।
- নাম পুরুষ: অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু, বা প্রাণীই নাম পুরুষ। যেমন- সে, তারা, তাহারা, তাদের, তাকে, তিনি, তাঁকে, তাঁদের, তাঁরা।
ইনস্ট্যান্ট প্র্যাকটিস
- বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে? (উত্তর: সর্বনাম)
- সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়?
- নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম?
- কর্তা নিজেই কাজটি করেছেন, তা বোঝালে কোন সর্বনাম হয়?
- সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?
- নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়?
- কোন সর্বনাম নৈকট্য বা দূরদূরত্ব নির্দেশ করে?
সর্বনাম ও বিশেষণের শ্রেণি বিভাগ থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। উদাহরণগুলো ভালোভাবে আয়ত্ত করুন।
বিশেষণ পদ
যে সব শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন- সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ।
বিশেষণের শ্রেণি বিভাগ
কোনো কোনো শ্রেণির শব্দকে বিশেষিত করে, সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কী ভাবে গঠিত হয়েছে, সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব। তাছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে:
- বর্ণবাচক: যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন- নীল আকাশ, সবুজ মাঠ, লাল ফিতা—এখানে 'নীল', 'সবুজ', বা 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ।
- গুণবাচক: যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে। যেমন- চালাক ছেলে, ঠান্ডা পানি—এখানে 'চালাক' ও 'ঠান্ডা' হলো গুণবাচক বিশেষণ।
- অবস্থাবচক: যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায়, তাকে অবস্থাবচক বিশেষণ বলে। যেমন- চলন্ত ট্রেন, তরল পদার্থ—এখানে 'চলন্ত' ও 'তরল' অবস্থাবচক বিশেষণ।
- ক্রমবাচক: যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়, তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন- তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান—এখানে 'তৃতীয়' ও '৩৪তম' পূরণবাচক বিশেষণ।
- পরিমাণবাচক: যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন- আধা কেজি চাল, অনেক লোক—এখানে 'আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ।
- উপাদানবাচক: যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন- বেলে মাটি, পাথুরে মূর্তি—এখানে 'বেলে' ও 'পাথুরে' উপাদানবাচক বিশেষণ।
- প্রশ্নবাচক: যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয়, তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। যেমন- কেমন গান, কতক্ষণ সময়?—এখানে 'কেমন' ও 'কতক্ষণ' প্রশ্নবাচক বিশেষণ।
- নির্দেশিতবাচক: যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টবাচক বিশেষণ বলে। যেমন- এই দিনে, সেই সময়—এখানে 'এই' ও 'সেই' নির্দিষ্টবাচক বিশেষণ।
- ভাববাচক বিশেষণ: যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। যেমন—'খুব ভালো খবর' ও 'গাড়িটি বেশ জোরে চলছে'—এসব বাক্যে 'খুব' এবং 'বেশ' ভাববাচক বিশেষণ।
- বিধেয় বিশেষণ: বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। যেমন—'লোকটা পাগল' বা 'এই পুকুরের পানি ঘোলা'—বাক্য দুটির 'পাগল' ও 'ঘোলা' বিধেয় বিশেষণ।
একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ
| শব্দ | পদ ও বাক্য |
| ভালো | বিশেষণ রূপে: ভালো বাড়ি পাওয়া কঠিন। |
| বিশেষ্য রূপে: আপন ভালো সবাই চায়। | |
| মন্দ | বিশেষণ রূপে: মন্দ কথা বলতে নেই। |
| বিশেষ্য রূপে: এখানে কী মন্দটা তুমি দেখলে? | |
| পুণ্য | বিশেষণ রূপে: তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। |
| বিশেষ্য রূপে: পুণ্য মতি হোক। | |
| নিশীথ | বিশেষণ রূপে: নিশীথ রাতে বাজছে বাঁশি। |
| বিশেষ্য রূপে: গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। | |
| সত্য | বিশেষণ রূপে: সত্য পথে থেকে সত্য কথা বলবে। |
| বিশেষ্য রূপে: এ এক বিরাট সত্য। |
🎯 শতভাগ নার্সিং ভর্তি প্রস্তুতি নিশ্চিত করো আমাদের সাথে!
আমাদের ফ্রি ও পেইড ব্যাচে নিয়মিত লাইভ ক্লাস, এক্সক্লুসিভ সাজেশান ও স্পেশাল নোটস নিয়ে ভর্তি চলছে।
🚀 পেইড কোর্স ও পেজের বাকি অংশ পেতে এখানে ক্লিক করুন.png)

নার্সিং এডমিশন একাডেমির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url