নার্সিং অ্যাডমিট কার্ড ২০২৬: ডাউনলোডের তারিখ ও সময় ঘোষণা!
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ এর অ্যাডমিট কার্ড কবে দিবে? প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ও নিয়মাবলী!
অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু: ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত
২০২৬ সালের নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সবচাইতে বড় আপডেটটি চলে এসেছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন— "নার্সিং অ্যাডমিট কার্ড কবে দিবে?"। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। এই প্রক্রিয়াটি চলবে মাত্র ৩ দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ০৫.০০ টা) পর্যন্ত।
হাতে সময় খুবই কম, তাই এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। আজকের এই বিস্তারিত ব্লগে আমরা প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম এবং করণীয় নিয়ে আলোচনা করবো।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সীমা
ডাউনলোড শুরু
২২ ফেব্রুয়ারি ২০২৬
ডাউনলোড শেষ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেষ সময়
বিকেল ০৫:০০ টা
কিভাবে নার্সিং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? (ধাপে ধাপে নিয়ম)
অ্যাডমিট কার্ড সংগ্রহের প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন ভিত্তিক। কারিগরি ত্রুটি বা সার্ভার জ্যাম এড়াতে দ্রুত নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে BNMC-এর অফিসিয়াল টেলিটক ওয়েবসাইট (bnmc.teletalk.com.bd) এ ভিজিট করুন।
- আপনার আবেদনের সময় প্রাপ্ত User ID এবং Password প্রদান করুন।
- Login বাটনে ক্লিক করার পর আপনার প্রোফাইল ওপেন হবে।
- সেখানে "Admit Card Download" অপশনটি দেখতে পাবেন।
- প্রবেশপত্রটি কালার প্রিন্ট (Color Print) করে সংরক্ষণ করুন।
সাবধান! শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না
বিগত বছরগুলোতে দেখা গেছে, শেষ দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বিকেলে সার্ভার অত্যন্ত বিজি থাকে। অনেকেই বিকেল ৫টার আগে ট্রাই করেও পেমেন্ট জটিলতা বা সার্ভার জ্যামের কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না। মনে রাখবেন, ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার পর লিংটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই ২২ তারিখ সকালেই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন।
অ্যাডমিট কার্ডে যা যা চেক করা জরুরি
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর নিচের তথ্যগুলো একবার মিলিয়ে নিন। কোনো ভুল থাকলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে:
- আপনার নাম ও পিতার নাম (সার্টিফিকেট অনুযায়ী)।
- আপনার ছবি পরিষ্কার আছে কি না।
- পরীক্ষার কেন্দ্রের নাম ও ঠিকানা।
- আপনার কোর্সের নাম (BSc/Diploma/Midwifery)।
- পরীক্ষার তারিখ ও রোল নম্বর।
প্রবেশপত্র হাতে পাওয়ার পর শেষ সময়ের প্রস্তুতি
অ্যাডমিট কার্ড দেওয়া মানেই হলো যুদ্ধের ডামাডোল বেজে যাওয়া। এখন আর নতুন কিছু পড়ার সময় নেই। এখন সময় শুধু রিভিশন দেওয়ার। ৮১,০০০ আবেদনকারীর এই বিশাল প্রতিযোগিতার ভিড়ে আপনি যদি টিকে থাকতে চান, তবে এই শেষ কয়েক দিন নার্সিং অ্যাডমিশন একাডেমির সাথে স্পেশাল মডেল টেস্ট দিন। বিশেষ করে সাধারণ জ্ঞান এবং ইংরেজি অংশটি বারবার ঝালিয়ে নিন।
অ্যাডমিট কার্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে?
আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন এবং অন্য শিক্ষার্থীদের সহায়তা নিন। স্বপ্ন যখন নার্সিং, প্রস্তুতি হোক সেরা!
নার্সিং মডেল টেস্ট দিন.jpg)
নার্সিং এডমিশন একাডেমির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url